ব্রাজিল-আর্জেন্টিনা নয়! ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বেছে নিলেন মামদানি

- Advertisements -

বিশ্বরাজনীতি কিংবা ফুটবল পণ্ডিতদের সমস্ত সমীকরণ এক নিমেষে ওলটপালট করে দিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে কোনো চিরচেনা পরাশক্তি নয়, বরং আফ্রিকান সিংহ মরক্কোর হাতেই দেখছেন এবারের বিশ্বজয়ের মুকুট। বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর একটি বিশেষ বিশ্বকাপ প্রেডিকশন গেমে অংশ নিয়ে এই ঐতিহাসিক ও বিস্ফোরক পূর্বাভাস দিয়েছেন তিনি।

ক্রিকেট ও বাস্কেটবলের দেশে ফুটবল অনুরাগী হিসেবে বেশ পরিচিত জোহরান মামদানি। নিজের পছন্দের কথা জানাতে গিয়ে তিনি বলেন, “আমি মাথা খাটিয়ে নয়, হৃদয়ের টানেই মরক্কোকে বেছে নিয়েছি।”

Advertisements

তার করা টুর্নামেন্ট ব্র্যাকেট অনুযায়ী, ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ নিজেদের করে নেবে মরক্কো। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠার রূপকথার উদাহরণ টেনে তিনি এই আত্মবিশ্বাস প্রকাশ করেন।

তবে মেয়রের এই ভবিষ্যৎবাণীতে শুধু মরক্কো নয়, রয়েছে আরও অনেক বড় বড় চমক। তার সমীকরণ অনুযায়ী, গ্রুপ পর্বেই জাপান হারিয়ে দেবে ব্রাজিলকে।

অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেবে শেষ ৩২ থেকেই।

Advertisements

উগান্ডায় জন্ম নেওয়া মামদানি আরও জানান, ২০১০ বিশ্বকাপে লুইস সুয়ারেজের সেই বিতর্কিত হ্যান্ডবলের কারণে ঘানার বিদায় দেখে স্টেডিয়ামেই কেঁদে ফেলেছিলেন তিনি। এবার সেই ঘানা গ্রুপ পর্ব পার করলেও শেষ ৩২-এ কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেবে বলে মনে করেন এই মার্কিন রাজনৈতিক নেতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rxd0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন