ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধন নিয়ে সংঘর্ষে আহত ২০

- Advertisements -

ঢাকার ধামরাইয়ের কালামপুরে এনসিপির ঢাকা জেলা উত্তর এর অস্থায়ী ও ধামরাই উপজেলার কার্যালয় উদ্বোধনকালে পদবঞ্চিত নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুই গ্রুপের ২০ জন আহত হন।

শুক্রবার বিকেল ৪টার দিকে কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালীন এ সংঘর্ষের ঘটনা ঘটে। কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, এনসিপির ভেতরের কিছু দালাল যারা কিনা জুলাইকে পুঁজি করে ব্যবসা করছেন, তারা আজ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন।

ঢাকা জেলা উত্তরের কমিটির আত্মপ্রকাশ হলে তাদের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেই ক্ষোভ থেকে তারা এই হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে দু’জনের মাথা ফেটে গেছে, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনাটি নিয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, অফিস উদ্বোধন নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ryik
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন