দেয়ালে আছাড়! শিশুর মৃত্যুতে সৎ বাবা গ্রেপ্তার

- Advertisements -
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎ বাবার নির্যাতনে আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ি এলাকায়। নিহত শিশু আব্দুল্লাহ যাত্রাবাড়ী এলাকায় একটি মাদরাসায় পড়াশোনা করত।

অভিযুক্ত সৎ বাবা আরিফ মিয়াকে রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে নিহত শিশুর মা স্বপ্না আক্তার মুন্নি ঘাতক স্বামী আরিফকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Advertisements
Advertisements
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, শিশুটিকে দেয়ালে আছাড় মারে তার সৎ বাবা আরিফ মিয়া। এতে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। শিশুটির মায়ের দায়ের করা মামলায় আরিফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rz9g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন