ফাইনাল হেরে ফেরার পথে গুজরাটের টিম বাসে আগুন

- Advertisements -

শিরোপা হাতছাড়ার বিষাদ নিয়ে হোটেলে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল গুজরাট টাইটান্স। রোববার রাতে মাঠ থেকে ফেরার পথে দলটির টিম বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই দ্রুত ক্রিকেটারদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয় শুভমান গিলদের।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে বাসের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে রাস্তার ধারেই বাস থামিয়ে দ্রুত ক্রিকেটারদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডে বাসটি পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে পরবর্তীতে অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়। সেই বিকল্প বাসে করেই শুভমান গিল, মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদারা নিরাপদে হোটেলে পৌঁছান।

Advertisements

রোববারের ঘটনার পর আইপিএলে শুভমানদের সূচি নিয়ে প্রশ্ন উঠেছে। গত ২৭ মে ধর্মশালা থেকে পাঞ্জাবের মুল্লানপুরে পৌঁছানোর পর ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের মুখোমুখি হতে হয়েছিল গিলদের। সেই ম্যাচ জিতে ৩০ মে আহমেদাবাদে পৌঁছানোর কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রায় বিলম্ব হয়। শনিবার রাতে গুজরাট দল আহমেদাবাদে পৌঁছায়।

Advertisements

টানা যাত্রার ধকলে ক্রিকেটাররা ক্লান্ত ছিলেন বলে কেউ কেউ দাবি করছেন। ফাইনাল খেলাতেও সেই ক্লান্তির প্রভাব পড়েছিল কি না, প্রশ্ন তুলেছেন সমর্থকদের কেউ কেউ। তবে এসব অজুহাত দিতে রাজি নন গুজরাট টাইটান্সের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি। ম্যাচের পর তিনি বলেন, ‘অল্প সময়ে টানা ম্যাচ খেলে আমরা ক্লান্ত, এটা সত্য। কিন্তু স্রেফ ক্লান্তিকেই হারের কারণ দেখিয়ে আমি বেঙ্গালুরুর জয়ের কৃতিত্বকে খাটো করতে চাই না’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sak3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন