মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

- Advertisements -

চোটের কারণে আগামী সপ্তাহে শুরু হওয়া স্পেনের মাদ্রিদে ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাবেক টেনিস বিশ্বসেরা তারকা নোভাক জোকোভিচ।

শুক্রবার (১৭ এপ্রিল) তিনি জানিয়েছেন, ফ্রেঞ্চ ওপেনের আগে শেষ কয়েকটি টুর্নামেন্টের মধ্যে মাদ্রিদ ওপেনে তিনি অংশ নিচ্ছেন না।

৩৮ বছর বয়সী টেনিস তারকা চলতি বছরে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন এবং মার্চে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টে খেলেছেন। প্রায় এক মাস পর প্যারিসে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের আগে তার ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কাঁধের সমস্যায় ভুগতে থাকা জোকোভিচ এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, দুর্ভাগ্যবশত এ বছর আমি মাদ্রিদে অংশ নিতে পারব না। আমি দ্রুত ফেরার জন্য আমার দ্রুত চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্পেনের রাজধানীতে একটি ইউরোলীগ বাস্কেটবল ম্যাচে এই সার্বিয়ান তারকা সাংবাদিকদের জানান, তিনি চোটের কারণে শারীরিকভাবে কিছুটা ভুগছেন। তবে টুর্নামেন্টে খেলার আশা প্রকাশ করেছেন।

এটিপি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে চতুর্থ স্থানে থাকা জোকোভিচ ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে যান এবং ক্লান্তির কারণে সেই মাসের শেষের দিকে দোহা ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন।

মার্চে ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে তিনি জ্যাক ড্রেপারের কাছে পরাজিত হন এবং এরপর একই মাসে ডান কাঁধের চোটের কারণে মায়ামি ওপেনে অংশ নেননি। ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এরপর গত সপ্তাহের মন্টে কার্লো মাস্টার্সে অংশ না নিয়ে ২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য মাদ্রিদ ওপেনের প্রস্তুতি শুরু করতে স্পেনে পৌঁছান।

জোকোভিচের পরবর্তী খেলা ৬ থেকে ১৭ মে রোমে অনুষ্ঠিত হবে। এরপর তিনি ২৪ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার জন্য লড়বেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0bq4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন