মা হারালেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক

- Advertisements -

অসুস্থ মায়ের পাশে থাকবেন বলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান প্যাট কামিন্স। অবশেষে তাকে ছেড়ে চলেই গেলেন মা মারিয়া কামিন্স। শুক্রবার ভোররাতে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অসি অধিনায়কের জন্মদাত্রী।

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন কামিন্সের মা। ২০০৫ সালে প্রথম তার স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর কয়েক বছর ভালো থাকলেও ২০২২ সালে ফের সেই ক্যানসার ফিরে আসে। অবশেষে তিনি হেরে গেলেন জীবনযুদ্ধে।

Advertisements

অসি অধিনায়কের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট শুরুর ঘণ্টাখানেক আগে এই মৃত্যুসংবাদ এসে পৌঁছায় অস্ট্রেলিয়া দলের কাছে। কামিন্সের মায়ের সম্মানে আজ কালো আর্মব্যান্ড পরে নেমেছেন অসি ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আজ প্যাট কামিন্সের মা মারিয়ার শ্রদ্ধায় আর্মব্যান্ড পরব। প্যাট কামিন্সের পরিবার এবং স্বজনদের জন্য আমাদের গভীর সমবেদনা।’

Advertisements

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘রাতে মারিয়া কামিন্সের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে প্যাট, তার পরিবার এবং স্বজনদের জন্য গভীর সমবেদনা।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qiw8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন