এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

- Advertisements -

সালাম মাহমুদ: এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবির আয়োজনে আগামী ২৫শে এপ্রিল শনিবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬ (সিজন-২)। গত বছরের মতো এবারও আয়োজনটির টাইটেল স্পন্সর রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

ইভেন্টটি আয়োজনের বিষয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷
আগামী ২৫শে এপ্রিল শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে যুক্ত এক হাজারের বেশি রানার অংশ নিচ্ছেন বিউটিফুল বাংলাদেশ রানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’-এর সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন এটিজেএফবির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন এবং এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন, ইউ বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) ও ঢাকা পোস্টের সম্পাদক মো. কামরুল ইসলাম, নভোএয়ারের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সোহেল মজিদ।

Advertisements

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠন এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার বলেন, রানের মাধ্যমে দেশের এভিয়েশন এবং পর্যটনকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সম্ভাবনাময় এই দুটি খাতের নানা দিক তুলে ধরা হবে এই মেগা ইভেন্টে। এর আগে এটিজেএফবি দেশের পর্যটন শিল্পের বিকাশে সামাজিক দায়বদ্ধতা থেকে একাধিক সফল ট্যুরিজম ফেস্ট আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো এ রান আয়োজন।
রান আয়োজনটিকে প্রাণবন্ত করতে অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া ও ডা. নাসরীন আক্তার শিমু। ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন বাবলী ইয়াসমিন ও সালেহীন। গেস্ট রানার হিসেবে থাকছেন ফুটবলার মামুনুল ইসলাম মামুন, জান্নাতুল ফেরদৌস মিতু ও আতিকুর রহমান।
এছাড়া পেসার হিসেবে থাকছেন শাখাওয়াত সুমন, শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, ডা. কামরুল ইসলাম সোহেল, মেহনাজ মুন্নী ও চন্দ্র শেখর শিকদার। ফিটনেস ট্রেইনার আয়েশা মুন্নী।

আয়োজনের সহযোগিতায় রয়েছে ইউ বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ারএস্ট্রা, সেভেন রিংস সিমেন্ট, মানিপাল হসপিটালস, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, আমেরিকান টুরিস্টার, আপসাইট বাংলাদেশ, ইউসিআর, জার্সি লোগো, স্পোর্টস বাংলা, টুরিস্ট পুলিশ বাংলাদেশ, টোয়াব, ইলেক্ট্রোলাইট ড্রিঙ্কস অ্যাকটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন। বিউটিফুল বাংলাদেশ রানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এভিয়েশন এক্সপ্রেস।
সংবাদ সম্মেলনে রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন বলেন, গত বছরও আমরা এই আয়োজনে সম্পৃক্ত ছিলাম। আমরা চাই আয়োজকরা আগামীবছর আন্তর্জাতিক রান আয়োজন করবেন। ভবিষ্যতেও রিদম গ্রুপ এই আয়োজনের সঙ্গে থাকবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, স্পন্সরের পাশাপাশি রিদম গ্রুপ র‍্যাফেল ড্র’র জন্য ঢাকা–রোম–ঢাকা, ঢাকা–দিল্লি–ঢাকা রুটের বিমান টিকিট, অ্যামেরিকান টুরিস্টারের ট্রাভেল ব্যাগসহ বিভিন্ন উপহারও দেবে।

Advertisements

বিউটিফুল বাংলাদেশ রানের অন্যতম স্পন্সর ইউএস-বাংলার এয়ারলাইন্স। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘বিউটিফুল বাংলাদেশ রান’ আয়োজনের ভাবনার শুরু থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং আমি এর সঙ্গে যুক্ত ছিলাম। ইউএস-বাংলা এয়ারলাইন্স এটিজেএফবির বিভিন্ন ট্যুরিজম সংশ্লিষ্ট প্রোগ্রামে সম্পৃক্ত ছিল এবং ভবিষ্যতেও এই সম্পৃক্ততা অব্যাহত থাকবে। এবারের রানে বিজয়ীদের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-মালদ্বীপ- ঢাকা এবং ঢাকা-ব্যাংকক- ঢাকা রিটার্ন টিকিটসহ নানা আকর্ষণীয় পুরস্কার দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন বলেন, এই আয়োজন শুধুমাত্র রানেই সীমাবদ্ধ থাকবে না। এটিকে উৎসবে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা করা হবে। বিজয়ীদের পাশাপাশি রানে অংশগ্রহণকারী সবার মধ্যে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে থাকছে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। শুধু তাই নয়, রান শেষে অংশগ্রহণকারীদের জন্য মেডেলের ছবি নিয়ে থাকছে ফটো কনটেস্ট।বিউটিফুল রান সিজন-২ এর সফলতা কামনা করেছেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক,আজকাল সম্পাদক লায়ন শাহনেওয়াজ, নির্বাহী চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক বেলাল আহমেদ, কো-চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক অর্ক হাসান, মহাসচিব সালাম মাহমুদ,যুগ্ম মহাসচিব এস এম নাসির ও অর্থ সম্পাদক হাফিজ রহমান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zfa3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন