বিশ্বকাপের আগে অস্বস্তি, প্রস্তুতি শুরুর আগেই সমস্যায় সৌদি ডিফেন্ডার

- Advertisements -

বিশ্বকাপের জন্য শেষ সময়ের প্রস্তুতি শুরুর আগে বিপাকে পড়েছেন সাউদ আব্দুলহামিদ। পাসপোর্ট চুরি হওয়ায় দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেননি সৌদি আরবের এই ডিফেন্ডার।

সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আমস্টারডামে আব্দুলহামিদের গাড়ি থেকে তার পাসপোর্ট চুরি হয়েছে। সঙ্গে ব্যক্তিগত কিছু জিনিসপত্রও খোয়া গেছে।

Advertisements

নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য পরিবারের সঙ্গে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ছিলেন ২৬ বছর বয়সী আব্দুলহামিদ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সোমবার রিয়াদে থাকার কথা ছিল তার। কিন্তু এখন ইউরোপের দেশটিতে আটকে গেছেন তিনি।

এবারের মৌসুমের প্রায় পুরোটায় ইতালির ক্লাব রোমা থেকে ধারে ফরাসি ক্লাব লঁসে খেলেন আব্দুলহামিদ। এই রাইট-ব্যাককে বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন সৌদি আরবের নতুন কোচ গিওর্গিওস দনিস।

বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে নিউ ইয়র্ক ও টেক্সাসে ক্যাম্প করবে সৌদি আরব। সেই উদ্দেশ্যে সোমবার দেশ ছেড়েছে তারা। বিশ্বকাপ অভিযান শুরুর আগে একুয়েডর, পুয়ের্ত রিকো ও সেনেগালের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচও খেলবে দলটি। দলের সঙ্গে আপাতত যোগ দিতে পারছেন না আব্দুলহামিদ। এসএএফএফ বলেছে, সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা।

Advertisements

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ৪৮ দলের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে সৌদি আরব। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দ। আগামী ১৬ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব মঞ্চে পথচলা শুরু করবে গত আসরে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8mwz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন