বিশ্বকাপের আগে কুরাসাও শিবিরে অস্থিরতা, কোচ রুটেনের পদত্যাগ

- Advertisements -

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় ধরনের অস্থিরতায় পড়েছে কুরাসাও জাতীয় দল। খেলোয়াড় ও স্পন্সরদের চাপের মুখে জাতীয় দলের প্রধান কোচ ফ্রেড রুটেন পদত্যাগ করেছেন।

সোমবার কুরাসাও ফুটবল ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে।

গত শুক্রবারও খেলোয়াড়দের দাবি প্রত্যাখ্যান করেছিল ফেডারেশন। তবে সোমবার ফেডারেশন সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে রুটেনের জরুরি বৈঠকের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। পরে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন এই ডাচ কোচ।

Advertisements

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রুটেন বলেন, ‘খেলোয়াড় ও স্টাফদের মধ্যে পেশাদার সম্পর্ক নষ্ট হয়—এমন পরিবেশ তৈরি হওয়া ঠিক নয়। এই মুহূর্তে পদত্যাগ করাই সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত। সময় খুব কম। তাই কুরাসাওয়ের স্বার্থেই আমার সরে দাঁড়ানো উচিত বলে মনে করেছি।’

রুটেনের অধীনে গত মার্চে দুটি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ও চীনের কাছে হারে কুরাসাও। তাঁর বিদায়ের পর দলটির সাবেক কোচ ডিক অ্যাডভোকাটের ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে।

Advertisements

৭৮ বছর বয়সী অ্যাডভোকাটের অধীনেই গত নভেম্বরে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় কুরাসাও। তবে মেয়ের অসুস্থতার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়েন তিনি। এরপরই কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় রুটেনকে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। গ্রুপ ‘ই’-তে থাকা কুরাসাও নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন হিউস্টনে জার্মানির বিপক্ষে। এরপর ২১ ও ২৬ জুন ইকুয়েডর এবং আইভরি কোস্টের মুখোমুখি হবে দলটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bnc4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন