সিনেমার জন্য অনুদান পেলেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না

- Advertisements -

নাসিম রুমি: প্রয়াত নায়ক মান্নার ভালো লাগার, বিচরণের কাজগুলো আজও ধরে রেখেছেন তার স্ত্রী শেলী মান্না। ২০২৩-২০২৪ অর্থ বছরের ‘জাত’ সিনেমা নির্মাণের জন্য অনুদান পেলেন তিনি

বুধবার (১২ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রনালয়। প্রজ্ঞাপনে ‘জাত’ সিনেমা নির্মাণের জন্য ৭৫ লক্ষ টাকা অনুদান দেয় সরকার।

Advertisements

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা নার্গিস আক্তার। তবে অভিনয়শিল্পী কারা থাকছেন এই সিনেমায় তা এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, হরিজান সম্প্রদায়ের জীবন নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এই সম্প্রদায়ের সামাজিক নিপেড়ন ও শিক্ষায় পিছিয়ে পড়া, তাদের চরম অবহেলা, বিছিন্ন, উপেক্ষিত বিষয় নিয়েই নির্মিত হবে সিনেমাটি।

Advertisements

২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sur9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন