সিলেট থেকে ৭টি সরাসরি ফ্লাইটে হজে যাচ্ছেন ৩৩৯৪ জন

- Advertisements -

সিলেট প্রতিনিধি: এ বছর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মোট ৭টি হজ ফ্লাইট পরিচালিত হবে।এবার সিলেট থেকে হজে যাচ্ছেন ৩৩৯৪ জন হজ যাত্রী।
এর মধ্যে প্রথম ফ্লাইটটি আজ সোমবার রাত ১টা ২৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে।

রবিবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সিলেট হাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বৃহত্তর সিলেট অঞ্চলের হজযাত্রীদের সৌদি আরব গমনের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়।

Advertisements

সংবাদ সম্মেলনে হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদির জানান, প্রতিবছরের মতো এবারও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। প্রথম ফ্লাইটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যাত্রীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, নির্ধারিত সূচি অনুযায়ী একটি ফ্লাইট মদিনায় যাবে এবং বাকি ৬টি ফ্লাইট জেদ্দা রুটে পরিচালিত হবে। এসব ফ্লাইট ১৪, ১৫, ১৬, ১৭ (দুটি) ও ১৮ মে সিলেট-জেদ্দা রুটে চলবে।

এ বছর সিলেট অঞ্চলের মোট হজযাত্রীর সংখ্যা ৩,৩৯৪ জন। এর মধ্যে ২,৯৩৩ জন সরাসরি সিলেট থেকে ফ্লাইটে সৌদি আরব যাবেন এবং বাকি ৪৬১ জন ঢাকা হয়ে যাত্রা করবেন। ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন হলেও সিলেট থেকে যাত্রাকারীদের ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে।

Advertisements

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালনে অংশ নেবেন। সিলেট অঞ্চলে ৩০টি হজ এজেন্সি থাকলেও এ বছর ২৩টি এজেন্সি কার্যক্রমে অংশ নিয়েছে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় নিবন্ধন, ভিসা ও আবাসনের ব্যবস্থা সম্পন্ন হয়েছে।এ বছর ‘সিলেট অ্যালায়েন্স হজ ২০২৬’ প্ল্যাটফর্মের অধীনে সমন্বিতভাবে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/il1t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন