মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

- Advertisements -

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝর্ণা কুর্মী নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। ঝর্ণা স্বামী সন্তান নিয়ে শহরের সুরভী পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আজ দুপুরে বাসায় ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisements

ঝর্ণার স্বামী সঞ্জয় কুর্মী বলেন, আমি সকালে ঝর্নাকে বাসায় রেখে শহরে আসি। দুপুরে খবর পাই সে আত্মহত্যা করেছে। বাসায় গিয়ে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।

তবে ঝর্ণার চাচা পলাশ কুর্মী অভিযোগ করে বলেন, ঝর্ণাকে মেরে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা। আমরা বিচার চেয়ে থানায় মামলা করবো।

Advertisements

এসআই সিরাজুল ইসলাম জানান, পারিপার্শিক আবস্থা দেখে মনে হচ্ছে এটা আত্মহত্যা। তবুও আমরা তার স্বামী সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারন জানা যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jbyv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন