সাফ অনুর্ধ-২০ শিরোপা বিজয়ী ইফতিকে সংম্বর্ধনা দিলো ‘নিরাপদ সড়ক চাই’ টেকনাফ শাখা

- Advertisements -

সাফ অনুর্ধ-২০ শিরোপা বিজয়ী সদস্য টেকনাফের সন্তান ইফতিয়ার হোছাইন ইফতিকে সংম্বর্ধনা দিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ টেকনাফ শাখা।

শনিবার সন্ধ্যায় হ্নীলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছাসহ সংম্বর্ধনা প্রদান করে নেতৃবৃন্দ ও সদস্যরা।

Advertisements

এসময় ‘নিরাপদ সড়ক চাই’ টেকনাফ উপজেলার সভাপতি আব্দুল্লাহ খালেদ তার বক্তব্যে ইফতির সাফল্যে গর্ববোধ করেন। তিনি বলেন সাফ জয়ী ইফতি এই সংগঠনের ক্রীড়া সম্পাদক। তাই তাদের গর্বটি সীমাহীন।

বক্তব্য রাখেন সহ সভাপতি জসিম উদ্দিন রণি, সাধারণ সম্পাদক ফায়সাল উদ্দিন খোকা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিন্টু।

সংম্বর্ধিত অনুর্ধ-২০ সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ দলের মিড ফিল্ডার ইফতি তাকে সম্মানিত করায় ধন্যবাদ জানান। আরো বড় আসরে খেলতে সবার দোয়া কামনা করেন তিনি।

Advertisements

ইফতি টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালীর বাসিন্দা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tt3h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন