নিজের সিনেমায় অডিশন দিয়েও সুযোগ পাননি আমির খান

- Advertisements -

নাসিম রুমি: সাধারণত বিনোদন জগতের বড় কোনো সুপারস্টার নিজের ব্যর্থতার কথা প্রকাশ্যে আনতে চান না। কিন্তু বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান সেই সততা মন জয় করে নিয়েছেন সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে। ‘কেয়ামত সে কেয়ামত তক’ থেকে শুরু করে ‘তারে জমিন পার’ কিংবা ‘থ্রি ইডিয়টস’— ব্লকব্লাস্টার হিটের তালিকা দীর্ঘ। তা সত্ত্বেও ২০২৪ সালে সাড়া ফেলে দেওয়া সিনেমা ‘লাপাতা লেডিস’-এ অভিনয় করার সুযোগ পাননি মিস্টার পারফেকশনিস্ট।

নিজের সাবেক স্ত্রী কিরণ রাও পরিচালিত সেই সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন আমির খান, কিন্তু পরিচালক স্ত্রী-ই তাকে বাতিল করে দেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন এ অভিনেতা।

এ নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মতে, বক্স অফিস বা স্টারডমের চেয়েও সিনেমার প্রতি তার ভালোবাসা এবং গল্পের প্রতি সততাই তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। অনস্ক্রিনে না থাকলেও প্রযোজক হিসেবে সিনেমাটিকে অস্কারের মঞ্চ পর্যন্ত পৌঁছে দিয়ে আমির খান প্রমাণ করেছিলেন তার দূরদর্শিতা।

সিনেমার সাব-ইন্সপেক্টর শ্যাম মনোহরের চরিত্রটি দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। সেই রোলের জন্য আমির খানের একটি অডিশন টেপও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে পান চিবিয়ে দারুণ অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

কিন্তু পরিচালক কিরণ রাও ও আমির দুজনেই আলোচনা করে সিদ্ধান্ত নেন যে, এই চরিত্রে আমিরের চেয়ে ভোজপুরি অভিনেতা রবি কিষাণকেই বেশি মানাবে।

এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে আমির জানিয়েছিলেন, ‘আমি চরিত্রটি করার জন্য খুব আগ্রহী ছিলাম, স্ক্রিন টেস্টও ভালো হয়েছিল। কিন্তু আমাদের মনে হলো— এই চরিত্রটিতে কোনো বড় তারকা থাকলে দর্শক আগে থেকেই আঁচ করে ফেলবেন যে, শেষ পর্যন্ত পুলিশটিই সবাইকে বাঁচাবে। কিন্তু রবি কিষাণের ক্ষেত্রে সেই সম্ভাবনা ছিল না। শেষ পর্যন্ত রহস্যটা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নিতে হয়েছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tz8o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন