সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা, নদীর পানি বিপদসীমার ওপরে

- Advertisements -

সিলেটর বিভিন্ন স্থানে মঙ্গলবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির কারণে বন্যা শুরু হয়ে গেছে। একই সাথে বাড়ছে নদ-নদীর পানি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে।

Advertisements

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এ বৃষ্টি যে কোনো এলাকায় একটানা হবে তা নয়। থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে। বৃষ্টি চলতে পারে আগামী ৪ মে পর্যন্ত।

নদীর পানি বিপদসীমার ওপরে

সুরমা, কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বেড়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া।

Advertisements

তিনি বলেন, এসব নদী আকারে ছোট। তাই ভারি বৃষ্টি হলে এভাবে পানি বেড়ে যায়। সবৃষ্টি কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন এই প্রকৌশলী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uh5b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন