ছেলের প্রশংসা করে কটাক্ষকারীদের চুপ করালেন অমিতাভ

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এবার তার ছেলে অভিষেক বচ্চনের ভূয়সী প্রশংসা করে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। অভিনয়ের শুরু থেকেই অভিষেককে তার বাবা অমিতাভের সঙ্গে তুলনা করা হয়েছে যা তাকে সবসময়ই তাড়া করে ফিরেছে।

বাবার মতো অভিনয় দক্ষতা নেই- এমন কটাক্ষে বারবার বিদ্ধ হলেও অভিষেক নিজের পথে অবিচল ছিলেন। এবার অমিতাভ নিজেই ছেলের পক্ষে দাঁড়িয়েছেন। সম্প্রতি নিজের ব্লগে  অভিষেকের উচ্ছ্বসিত প্রশংসা করেন অমিতাভ।

তিনি দাবি করেন, অভিষেক তার কাজের প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ এবং যে চরিত্রগুলোতে অভিনয় করতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, সেগুলোই তিনি বেছে নেন।

Advertisements

 

অমিতাভ ছেলের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে তিনি বাবা হরিবংশ রাই বচ্চনের একটি পংক্তি তুলে ধরেছেন, ‘আমার পুত্র হলেই আমার উত্তরাধিকার হওয়া যাবে না। যে আমার উত্তরাধিকার হয়ে উঠতে পারবে, সেই আমার পুত্র হবে।’

 

Advertisements

এরপর অভিষেক প্রসঙ্গে অমিতাভ লিখেছেন, ‘ও যে চরিত্রগুলো বেছে নেয় সেগুলোতে অভিনয় করতে আত্মনিবেদনের প্রয়োজন। চরিত্রগুলোকে প্রাণ দেয়। যে ধরনের চরিত্র বা ছবি বেছে নেয়, তাতেই বোঝা যায় অভিষেক নতুন কিছু করতে পছন্দ করে।’

অমিতাভের কথায়, ‘সাফল্য তাদের কাছেই আসে যাদের সাহস রয়েছে। শুধু মঞ্চে বা পর্দায় অভিনয় নয়, জীবনে সাহস দেখাতে পারলেই সাফল্য আসে। যে চরিত্রে অভিনয় করতে বেগ পেতে হয় সেগুলোতেই ও অভিনয় করে। তেমন অভিনয় করে পরিচিতি পাওয়ার সাহস রয়েছে ওর, এটাই আমার উত্তরাধিকার, এটাই আমার ছেলের প্রতি আমার ভালোবাসা।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v70n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন