খান মহিদুল ইসলাম,ডুমুরিয়া: জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
৩-৩-২৬ মঙ্গলবার বিকাল ৫টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এবং খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিবহন চালক, শ্রমিক,পথচারী এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসাদ ,এটি এস আই দীলিপ সহ সঙ্গীও ফোর্স,নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, কার্যকরী সদস্য শাহরুজ্জামান সবুজ, মোঃ হোসেন খান, আব্দুর রহমান বেপারী, আশরাফুল আলম, বাঁধন,এম এ জলিল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
