কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। এতে মালিকসহ অন্তত ২০-২৫ যাত্রী আহত হয়েছেন। আহত চার যাত্রীর অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়।
আজ শনিবার (১১ মে) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার লক্ষীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০-২৫ জন আহত হয়। চারজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর আফর জানান, দুর্ঘটনাকবলিত বাসটির সঙ্গে অন্য কোনো পরিবহনের সংঘর্ষ হয়নি।
