নড়াইলবাসীকে ধন্যবাদ দিলেন মাশরাফি

- Advertisements -

নাসিম রুমি: ক্রিকেট থেকে রাজনীতির মাঠে দারুণভাবে সফল মাশরাফি বিন মর্তুজা। ২০১৮ সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফলতা পেয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি।

Advertisements

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটের লড়াইয়ে নেমেছিলেন মাশরাফি।

এবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’। নিজ আসনে এক লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এই প্রার্থী।

টানা দ্বিতীয়বার নির্বাচনে জয়ের পর ফেসবুকে নিজ জেলা নড়াইলের জনগণকে ধন্যবাদ জানাতে ভোলেননি মাশরাফি। ব্যাট হাতে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী।

Advertisements

ছবির সঙ্গে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w6il
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন