শাড়ি-সিঁদুরে কাজে ফিরলেন পরিণীতি

- Advertisements -

সপ্তাহ তিনেক আগে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রেমিক, রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে ঘর বেঁধেছেন। জমকালো আয়োজনে গত ২৪ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। এরপর রিসিপশন, পারিবারিক বিভিন্ন আয়োজনে কেটেছে বেশ কিছু দিন। ফলে স্বাভাবিকভাবেই কাজ থেকে দূরে ছিলেন পরি।

অবশেষে চেনা ভুবনে ফিরলেন পরিণীতি। নতুন শুরুটা ফ্যাশন অনুষ্ঠানে র‍্যাম্প ওয়াকের মধ্য দিয়ে। সম্প্রতি শুরু হওয়া ভারতের অন্যতম আলোচিত আয়োজন ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ অংশ নিয়েছেন অভিনেত্রী।

Advertisements

শনিবার (১৪ অক্টোবর) আয়োজনের চতুর্থ দিনে শো-স্টপার (মূল আকর্ষণ) হিসেবে হাজির হন পরিণীতি। এ সময় তার পরনে ছিল রূপালি রঙের ঝলমলে শাড়ি। ‘কুরবাত’ নামের শাড়িটি তৈরি করেছে ফাবিয়ানা। শাড়ির পাশাপাশি সদ্য বিবাহিত পরির মাথার সিঁদুরও কেড়েছে উপস্থিত দর্শকের মন।

শাড়ি নিয়ে নিজের ভাবনা জানিয়ে পরিণীতি চোপড়া বলেছেন, ‘মাত্র দুই সপ্তাহ হয়েছে আমার বিয়ের। কিন্তু আমি প্রতি দিন শাড়ি পরার চেষ্টা করছি না। আমি সবসময়ই শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা পরে যোগব্যয়াম পর্যন্ত করা যায়। আমি মনে করি শাড়িতে প্রতিটি ভারতীয় মেয়ের স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত।’

Advertisements

এদিকে পরিণীতি চোপড়া অভিনীত নতুন একটি ছবি মুক্তি পেয়েছে গত ৬ অক্টোবর। ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ নামের ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছে। তবে বক্স অফিসে সুবিধা করতে পারছে না। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w93t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন