প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক! বিয়ের কথা বললে তালবাহানা!

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ বগুড়ার সদরের নামুজা ইউনিয়নের বামণপাড়া দক্ষিণপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের ঘটনা ঘটেছে। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিচ্ছে প্রেমিকা নিজেই।

বুধবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নামুজা ইউনিয়নের সরলপুর উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন মন্ডলের কলেজপড়ুয়া মেয়ে (২৪) এর সাথে একই ইউনিয়নের বামণপাড়া দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীর পুত্র আশরাফুল ইসলাম এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Advertisements

অনশনরত ওই কিশোরী জানান, ৭ বছর ধরে আশরাফুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তাদের সম্পর্কের বিষয়টি পরিবারসহ প্রতিবেশীরাও জানে। বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছে আশরাফুল ইসলাম। একপর্যায়ে তাকে বিয়ের কথা বললে সে বিভিন্ন তালবাহানা করে।

১ মাস হলো আশরাফুল তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। পরে কোনো উপায় না পেয়ে বুধবার দুপুরে সে প্রেমিক আশরাফুলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে ওঠে। আশরাফুল বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই প্রেমিকা। আমাকে যদি বিয়ে না করে তাহলে আমি মরে যাব। তাদের প্রকৃত প্রেমের প্রমান হিসেবে প্রেমিক আশরাফুলের সাথে তার একাধিক পারস্পরিক ফাইল ছবিও সাংবাদিকদের দেখান প্রেমিকা।

Advertisements

এবিষয়ে ছেলের মায়ের সাথে কথা বললে তিনি জানান, ছেলে ঢাকায় থাকে আমরা পারিবারিক ভাবে বসে এর একটা সমাধান করার উদ্যোগ নিয়েছি। এঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9hfa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন