অনার্য মুর্শিদের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘বিটিএস গার্ল’

- Advertisements -

শিশু-কিশোরদের জন্য নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিটিএস গার্ল’। নির্মাণ করছেন অনার্য মুর্শিদ। ২৯ আগস্ট থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে সিনেহাট। চলচ্চিত্রটির অ্যাক্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন নাট্যকার, অভিনেতা মামুনুর রশীদ।

Advertisements

অভিনয় করবেন শিশুশিল্পী নায়লা তাজওয়ার স্ফিয়েতা, উন্মে হাবীবা মায়া, রওশন জান্নাত রুশনী, পপি টিকলি, তন্ময় বিশ্বাস, নিশাত আন্জুম সাকি প্রমুখ। চলচ্চিত্রটির প্রযোজক সাজেদুল আজাদ বলেন, শিশু-কিশোরদের জন্য আমাদের দেশে  চলচ্চিত্র  নির্মাণ হয় না বললেই চলে। হয়ত অনেকের কাছে এটা অলাভজনক মনে হতে পারে কিন্তু আমার মনে হয়েছে এখানেও চাইলে লাভ বের করা সম্ভব। কারণ ভিজ্যুয়াল কন্টেন্টের বড় ভোক্তা কিন্তু শিশু কিশোররাই।

২০২২ সালের শুরুতে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানা গেছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wyr6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন