English

25 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

মেহেরপুর-১ আসনে বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন পরাজিত প্রার্থী

- Advertisements -

মেহেরপুর-১ আসনের নির্বাচনে ভিন্ন দুই রাজনৈতিক দলের প্রার্থী হলেও ভোটের ফল ঘোষণার পর সৌহার্দ্য ও গণতান্ত্রিক সংস্কৃতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থী মাও. মো. তাজ উদ্দিন খান ও বিএনপির পরাজিত প্রার্থী মাসুদ অরুণ।

বৃহস্পতিবার রাতেই বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাও. মো. তাজ উদ্দিন খান সৌজন্য সাক্ষাতের জন্য পরাজিত প্রার্থী মাসুদ অরুণের দলীয় কার্যালয়ে যান। এ সময় দুই নেতা পরস্পরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে তারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ভুলে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার এই চিত্র স্থানীয় নেতাকর্মীদের মাঝেও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সহনশীল রাজনৈতিক পরিবেশ গঠনে ভূমিকা রাখবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xfk2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

অতপর মুখ খুললেন মৌসুমী

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন