English

26 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

বিদেশ যেতে ইচ্ছুকদের স্বল্পসুদে ব্যাংক ঋণ দেওয়া হবে: তারেক রহমান

- Advertisements -

দেশ পুনর্গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষের রাজনীতি সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশ পুনর্গঠনের পথে এগোবে। বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য স্বল্পসুদে ব্যাংক ঋণের ব্যবস্থাও করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী কামাল আতাতুর্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বনানী এলাকা তার ও তার ভাইয়ের বেড়ে ওঠার স্থান এবং এখানেই তাদের জন্ম। তাদের পরিবার ও সন্তানদের জন্মও এই এলাকায়। ফলে এ এলাকার মানুষের সঙ্গে তাদের গভীর পারিবারিক, মানসিক ও আত্মিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াও জীবনের দীর্ঘ সময় এই এলাকাতেই কাটিয়েছেন। এ কারণেই বনানীর মানুষের সঙ্গে তাদের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আবেগ ও বিশ্বাসের জায়গায়ও দৃঢ়।

নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশাকে সামনে রেখেই বিএনপি নির্বাচনি ইশতেহার ও কর্মসূচি প্রণয়ন করেছে।

তিনি জানান, আগামী ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার গঠন করতে পারলে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে গৃহিণী ও মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে ন্যূনতম আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে নারী শিক্ষার প্রসার ঘটেছিল। সেই ধারাবাহিকতায় শিক্ষিত ও প্রান্তিক নারীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xz38
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন