বগুড়ায় ত্রিভুজ প্রেমের বলি মিরাজ

- Advertisements -

বগুড়ায় প্রেমঘটিত কারণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধা ৬টার দিকে শহরের পৌর এডওয়ার্ড পার্কের ভিতরে এ ঘটনা ঘটে। নিহত যুবক বগুড়া শহরের বৃন্দাবন দক্ষিন পাড়ার আব্দুর রহমানের ছেলে মিরাজ (২৪)। সে পেশায় অটোরিক্সার মেকার বলে জানা গেছে।

এঘটনায় মিরাজের সাথে থাকা নাজমুল আহত হয়ে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

Advertisements

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মিরাজের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েকে গাবতলীর দুটি ছেলে নানাভাবে বিরক্ত করতো। মঙ্গলবার সন্ধা ৬টার দিকে মিরাজ ঐ দুই ছেলের সাথে কথা বলতে পৌর পার্কে আসে। সেখানে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মিরাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষ। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মিরাজের সাথে আসা নাজমুলও আহত হয়। তাদেরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষনা করেন।

Advertisements

ওসি সেলিম রেজা আরো জানান, নিহত মিরাজের কোমরের উপর ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y0c8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন