দুই সংসারের সন্তানদের সঙ্গে জেমসের ঈদ উদযাপন

- Advertisements -

বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চের আলো ঝলমলে পরিবেশে তাকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন এই তারকা। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে জেমসকে দেখার আগ্রহ ভক্তদের মধ্যে সবসময়ই থাকে।

সম্প্রতি সেই আগ্রহ কিছুটা মেটালেন জেমসের সাবেক স্ত্রী রথি কানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি, যেখানে দুই সংসারের সন্তানদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে নগরবাউল খ্যাত এই শিল্পীকে।

রথি কানিজের শেয়ার করা একটি ছবিতে জেমসের সঙ্গে দেখা যায় তার মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানকে। বাবা ও বড় বোনের পাশে হাস্যোজ্জ্বল জিবরানের উপস্থিতি ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে।

Advertisements

আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে দেখা গেছে জেমস এবং তার বর্তমান স্ত্রী নামিয়াকে। এক ফ্রেমে বাবা, স্বামী ও পরিবারের সদস্যদের উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া বড় মেয়ে জান্নাতের সঙ্গে জেমসের একটি আলাদা ছবিও প্রকাশ করেন রথি। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।’

ছবিগুলোতে প্রিয় শিল্পীর পারিবারিক রূপ দেখে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তার অসংখ্য ভক্ত-অনুরাগী।

Advertisements

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই সংসারে তাদের এক মেয়ে জান্নাত ও এক ছেলে দানেশ রয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৫ অক্টোবর জেমসের তৃতীয় বিয়ে ও আবার বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময় জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর গণমাধ্যমকে জানান, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক কনসার্টের সময় নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা, পরে সম্পর্ক গড়ায় বিয়েতে। দীর্ঘদিন যোগাযোগের পর ২০২৪ সালের ১২ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y1e3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন