পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে চলে গেলেন মিরাজ

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ জাতীয় দলের অলরা উন্ডার মেহেদী হাসান মিরাজ বিমানবন্দরে গিয়ে বিপাকে পড়েন। মঙ্গলবার (২০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট না নিয়েই চল যান। এই পরিস্থিতিতে বেশ বিপাকে পড়তে হয় তাকে।

জানা গেছে, পাকিস্তানে অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে লাহোর কালান্দার্স দলের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে তার ফ্লাইট ছিল। তবে পাসপোর্ট না থাকায় তাৎক্ষণিকভাবে তিনি সমস্যায় পড়েন। পরে অন্য একজনের মাধ্যমে তার পাসপোর্ট বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়।

Advertisements

কয়েকদিন আগে আরব আমিরাত সফরে গিয়েও ভিসা জটিলতায় ৩ দিন আটকে ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে মিরাজের ক্ষেত্রে সেরকম কিছু নয়। পাসপোর্ট সাথে নিতে ভুলে গেছেন তিনি।

Advertisements

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরাজকে ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ysse
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন