‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চাই’, ২২ বছর আগের তৃষার সেই ভিডিও ভাইরাল

- Advertisements -

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)-এর অভাবনীয় সাফল্যের মাঝেই নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও।

২০০৪ সালের সেই ভিডিওতে তৃষাকে বেশ মজার ছলে বলতে শোনা যায় যে, তিনি আগামী দশ বছরের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চান। বর্তমানে বিজয়ের রাজনৈতিক উত্থানের আবহে তৃষার এই মন্তব্যটি নতুন করে ভাইরাল হওয়ায় ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। সেই সাক্ষাৎকারে তৃষা আরও বলেছিলেন, আপনারা আগে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন, তারপর বলব মুখ্যমন্ত্রী হয়ে আমি কী করব!

Advertisements

এদিকে, নিজের ৪৩তম জন্মদিনে চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তৃষার উপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। সোমবার সকালেই তৃষাকে বিজয়ের বাড়িতে পৌঁছাতে দেখা যায়, যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

উল্লেখ্য, বর্তমান নির্বাচনের ট্রেন্ড অনুযায়ী বিজয়ের দল ১০৬টি আসনে এগিয়ে থেকে রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। এই মাহেন্দ্রক্ষণেই বিজয়ের বাড়িতে তৃষার সফরকে অনেকেই নিছক সৌজন্য সাক্ষাৎকারের বাইরেও ভিন্ন রাজনৈতিক সমীকরণ হিসেবে দেখছেন।

জন্মদিনের শুরুটা অবশ্য আধ্যাত্মিকভাবেই করেছিলেন এই অভিনেত্রী। সোমবার ভোরে তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা যায় তাকে। সাধারণ ফ্লোরাল পোশাকে ভক্তদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করতে করতেই মন্দিরে প্রবেশ করেন তিনি। এর আগে রবিবার রাতে তিরুপতি যাওয়ার পথেই নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের জন্মদিনের শুভেচ্ছার আগাম বার্তাও দিয়েছিলেন।

Advertisements

সাম্প্রতিক সময়ে বিজয় এবং তৃষার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন শোনা গেলেও, দুই তারকাই সে বিষয়ে নীরব থেকেছেন। তবে তামিলনাড়ুর রাজনীতিতে যখন বিজয়ের হাত ধরে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, তখন তৃষার সেই পুরোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং বর্তমান জন্মদিনে বিজয়ের পাশে তার উপস্থিতি তামিল চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে তৃষার এই জন্মদিনটি কেবল উদযাপন নয়, বরং তামিল রাজনীতির এক আকর্ষণীয় অধ্যায় হিসেবেই ধরা দিচ্ছে ভক্তদের কাছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yyew
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন