বড়লেখায় নিসচা কর্মীর স্বেচ্ছায় রক্তদান

- Advertisements -

বড়লেখা প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসেও থেমে নেই নিসচার কার্যক্রম মানবতার ডাকে সাড়া দিয়ে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান করলেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস।

রবিবার (১৬ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় রক্তশুন্যতা জনিত রোগীকে বড়লেখা সিটি ক্লিনিকে ৫ম বারের মতো তিনি স্বেচ্ছায় (বি পজেটিভ) রক্তদান সম্পন্ন করেন।

Advertisements

নিসচা বড়লেখা উপজেলা শাখার দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস স্বতঃস্ফূর্তভাবে তাহার মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছেন সেজন্য তাহার প্রতি রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

উল্লেখ্য: নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিসচা বড়লেখা উপজেলা শাখা সামাজিক-মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডসহ সড়ক দুর্ঘটনা মুক্ত উপজেলা গড়তে কাজ করে যাচ্ছে।

Advertisements

তাঁরা আরোও জানান, নিসচা একটি জনপ্রিয় বৃহৎ জাতীয় সামাজিক সংগঠন শুধু সড়কে নয় তার পাশাপাশি নিসচার কর্মীবৃন্দ দেশব্যাপী প্রতিনিয়ত সামাজিক-মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বড়লেখা উপজেলায়ও নিসচার বিভিন্ন সামাজিক-মানবিক, স্বেচ্ছাসেবী, জনসচেতনতামূলক কার্যক্রম অব্যহত রয়েছে এবং নিসচার কার্যক্রমকে আরও তরান্বিত করতে সকলের প্রতি তাঁরা আন্তরিক সহযোগিতা কামনা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/08yn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন