প্রধান নির্বাচক নিয়োগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সুজনের

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে খালেদ মাহমুদ সুজনের নামটা ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বাংলাদেশ দলের ম্যানেজারের পদেও ছিলেন। বর্তমান বড় পরিচয় সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ভাইস চেয়ারম্যানের পদে আছেন।

গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও গতকাল পর্যন্ত সুজন জানতেন না প্রধান নির্বাচকের পদে সম্ভাব্য ব্যক্তিদের নাম। বোর্ডের পক্ষ থেকে তাকে কিছু জানানো হয়নি দাবি সুজনের।

Advertisements

নির্বাচক নিয়োগের কাজটি করেছে জালাল ইউনুসের নেতৃত্বাধীন ক্রিকেট অপারেশন্স বিভাগ। সুজন সেই কমিটির ভাইস চেয়ারম্যান। সুজন বলেন, ‘আমি তো ক্লিয়ার করলাম, আমি জানি না কিছু। আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আমি জানিই না, ক্রিকেট অপারেশন্স সিলেক্টর নিচ্ছে, কে হচ্ছে। খুবই অবাক করার মতো। আমার এই পজিশনে থাকার প্রয়োজন কি সেটাও জানি না আসলে।’

তবে আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক হিসেবে পেয়ে সন্তুষ্টই হয়েছেন সুজন, ‘লিপু ভাইয়ের অনেক ক্রিকেট মেধা। আমাদের অনেক সিনিয়র। বাংলাদেশের ক্রিকেটকে অনেকদিন ধরে দেখছেন। জাতীয় দলের অধিনায়ক ছিলেন, আবাহনীর অধিনায়ক ছিলেন। উনাকে নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। উনি আসাতে ভালো হতে পারে। চমকপ্রদ সিদ্ধান্ত এসেছে বিসিবি থেকে।’

Advertisements

একসময় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং পরিচালক থাকলেও, বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন লিপু। তবু সুজন মনে করেন মানিয়ে নিতে বেশি সময় লাগবে না আশরাফ হোসেন লিপুর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0n64
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন