বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বড়লেখায় নিসচার শোক সভা ও দোয়া মাহফিল

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা শাখার আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম কিবরিয়া’র সঞ্চালনায় শোক সভায় বক্তব্য দেন সংগঠনের পৃষ্টপোষক মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, আশফাক আহমদ, সবেক সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য ছাদিকুর রহমান, মাহিনুর ইসলাম মাহিন প্রমুখ।

Advertisements

সভায় বক্তারা মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণরত যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়ে তারা বলেন, দুর্ঘটনাকে জাতির জন্য এক হৃদয়বিদারক ঘটনা হিসেবে অভিহিত করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তাঁরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Advertisements

আলোচনা সভা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনির আহমদ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0nh3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন