পরিবেশ দূষণের অভিযোগে কটিয়াদীতে ব্যাটারি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

- Advertisements -

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পরিবেশ দূষণের অভিযোগে একটি ব্যাটারি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) বিকেলে পরিচালিত অভিযানে ‘কেজি এন্টারপ্রাইজ’ নামের ওই প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, লাবনী আক্তার তারানা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ক্ষতিকর বর্জ্য ও ধোঁয়ার মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

Advertisements

অভিযান চলাকালে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর-এর পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা। তদন্তে কারখানাটির কার্যক্রমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব এবং দূষণের বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Advertisements

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, পরিবেশ রক্ষায় ক্ষতিকর ও অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1dwc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন