লন্ডনে চার্চিলের ভাস্কর্যে কালি লেপন, গ্রেপ্তার ১

- Advertisements -

যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের বাইরে সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভাস্কর্যে কালি লেপে দেওয়ার ঘটনায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ভাস্কর্যে চার্চিলকে ‘উগ্র ইহুদিবাদী যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে স্লোগান লেখা হয়েছিল। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার ভোরে লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত পার্লামেন্ট স্কয়ারে ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্যে লাল রঙ দিয়ে ‘গণহত্যা বন্ধ করো’ ও ‘ফিলিস্তিন মুক্ত করো’ কথাগুলো লেখা হয়। মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার ভোর চারটার পরপরই এক ব্যক্তিকে ভাস্কর্যটিতে রঙ স্প্রে করতে দেখা যায়। খবর পেয়ে দুই মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্ণবাদী বিদ্বেষপ্রসূত অপরাধমূলক ক্ষতির সন্দেহে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Advertisements

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও ম্যানচেস্টারে দুটি সন্ত্রাসী হামলার পর পুলিশ ঘোষণা দিয়েছিল, ‘গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা’ স্লোগান দিলে তাকে গ্রেপ্তার করা হবে। এরই ধারাবাহিকতায় এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। তবে চার্চিলের এই ভাস্কর্যটি এর আগেও বেশ কয়েকবার বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েছিল।

Advertisements

২০২০ সালের জুনে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার জেরে শুরু হওয়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সময় এতে ‘বর্ণবাদী’ কথাটি লিখে দেওয়া হয়েছিল। একই বছরের অক্টোবরে জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে হওয়া এক বিক্ষোভে ভাস্কর্যটির বেদিতে কালি লেপনের দায়ে এক কর্মীকে দেড় হাজার পাউন্ডের বেশি জরিমানা করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2nbl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন