ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানবাধিকার পুরস্কার পেলেন সৌদি নারী লৌজাইন

- Advertisements -

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানবাধিকার পুরস্কার ভাকলাভ হ্যাভেল জয় করেছেন সৌদি আরবের নারী অধিকারকর্মী লৌজাইন আল-হাথলওব। জেল থেকে ছাড়া পাওয়ার দুই মাস পর গত সোমবার তিনি এ পুরস্কারে ভূষিত হন।

সৌদি আরবের নারীদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ করে তাদের গাড়ি চালানোর অনুমতি পেতে সহায়তা করায় লৌজাইনকে এ পুরস্কার দেয়া হয়।

Advertisements

৩১ বছর বয়সী এ নারী অধিকারকর্মীকে এর আগে মানবাধিকারকর্মীদের সঙ্গে ২০১৮ সালের মে মাসে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ।

এর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারেই আটক ছিলেন এ নারী অধিকারকর্মী।

Advertisements

সাবেক চেক ভিন্ন মতাবলম্বী, যিনি পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তার নামানুসারে প্রতি বছর মানবাধিকারে অবদান রাখা অধিকারকর্মীদের পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য কাউন্সিল অব ইউরোপের (পেস) পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ev3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন