মে দিবসের বক্তব্য নিয়ে ‘বট বাহিনী’র বিরুদ্ধে বিভ্রান্তির অভিযোগ শিমুল বিশ্বাসের

- Advertisements -

মে দিবসে দেওয়া নিজের বক্তব্য ‘বট বাহিনী’ বিকৃত করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও মে দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সদস্যসচিব শামছুর রহমান শিমুল বিশ্বাস। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।

শিমুল বিশ্বাস বলেন, ‘১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে প্রতি বছর ১ মে ‘‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’’ বা মে দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়, যা ১৮৯০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।প্রেক্ষাপট: ১৮৮৬ সালের ১লা মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের মিছিলে পুলিশ গুলি চালালে কয়েকজন শ্রমিক নিহত হন।প্রথম স্বীকৃতি: ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্টারন্যাশনাল-এর কংগ্রেসে ১লা মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।প্রথম উদযাপন: ১৮৯০ সালের ১লা মে প্রথম আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়।দ্রষ্টব্য: ভারত উপমহাদেশে প্রথম মে দিবস পালিত হয়েছিল ১৯২৩ সালের ১ মে, চেন্নাইতে।

Advertisements

তিনি বলেন, ‘১৯৭৯ সালে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ১৯৯১ প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ২০২৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।’

Advertisements

শিমুল বিশ্বাস বলেন, ‘আমার উদ্ধৃতি দিয়ে বট বাহিনীর কোনো কোনো আইডি থেকে সোস্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে প্রথম মে দিবস পালন করেন। বট বাহিনীর ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসেবে আশা করি বট বাহিনী তাদের বিভ্রান্তি মূলক প্রচারনা থেকে বিরত থাকবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3kmv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন