নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সড়কে শৃঙ্খলা কার্যক্রম

- Advertisements -

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যক্রম ও বিশেষ জনসচেতনতা- মূলক ক্যাম্পেইন পরিচালনা করছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা।

ঈদ কে সামনে রেখে প্রতি বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে সড়কে যানবাহন চলাচলের পরিমাণ বেড়ে যায় প্রায় দ্বিগুণেরও বেশি। যার ফলে চাপ বাড়ে সড়ক মহাসড়কে। পরিলক্ষিত হয় নৈরাজ্য, বিশৃঙ্খলা ও যানজটের। এমন পরিস্থিতিতে দেশের ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পক্ষে সড়ক ও মহাসড়কের এই বিপুল চাপ নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পরে।

প্রতিবারের মতো এবারও জনস্বার্থে এবিষয়টি উপলব্ধি করে কমলগঞ্জ উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১৬মার্চ) রোজা রেখে সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রমে অংশ নেন নিসচা’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সড়কে শৃঙ্খলা প্রণয়ন করতে গিয়ে দেখা গেছে, বর্তমানে সড়ক প্রসস্থকরণ হয়েছে। কমলগঞ্জ উপজেলা চৌমুহনী এলোমেলোভাবে মোটরসাইকেল, সিএনজি ও ইজিবাইক পার্কিং করা হয় যা জনদূর্ভোগ সৃষ্টি হয় ও অসহনীয় যানজট দেখা দেয়। নিসচা এই অনিয়মের প্রতি আপোষহীনভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। তাছাড়া উল্টো পথে গাড়ি চালনা করে ইতিমধ্যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন ও এই উল্টোপথে গাড়ি চালনা না করে আইন মেনে ধীরগতিতে গাড়ি চালাতে বাধ্য করা হয়।

এ কার্যক্রমে এ সময় নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ছারোয়ার শুকুরানা নান্না, পৃষ্ঠা পোষক এ কে এম আব্দুস সালাম, সদস্য রাজন মিয়া, রকিব আহমেদ সহ অনন্যা সদস্য বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5tux
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন