ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা! এমন গুঞ্জন বেশ কয়েকবারই ভেসে উঠেছে ভারতীয় ও পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোতে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অবসরের ঘোষণা দিলেন সানিয়া।
‘৩৬ বছর বয়স হল। শরীর আর পারছে না। মানসিক ভাবে হয়তো এখনও চাঙ্গা আছি। কিন্তু মানসিক শক্তি দিয়ে কত দূর টানা যায়? ২০ বছর তো খেললাম। এখন জীবনে অনেক কিছু বদলেছে। প্রতিদিন আর এতো ধকল নিতে পারছি না। ’
চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সানিয়া। যেখানে তার সঙ্গে জুটি বাঁধবেন কাজাখস্তানের অ্যানা দানিলিনার। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।
