বড়লেখায় নিসচার জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ইংরেজি নববর্ষ ২০২৩ উপলক্ষে বছরের প্রথম দিনে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের মধ্যে দিয়ে এ বছর স্বেচ্ছাসেবী, সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

Advertisements

১লা জানুয়ারি রাত ৭ ঘটিকায় পৌর শহরের শ্যামলী, পালকি পরিবহন, জালালাবাদ এন্টারপ্রাইজ, লিমন পরিবহন ও দোহা পরিবহন বাস কাউন্টারে জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনকালে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া ও কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন দেব নাথ নিলু প্রমুখ।

এসময় নেসচা নেতৃবৃন্দরা বলেন, স্বেচ্ছাসেবী, মানবিক, সামাজিক, সড়ক দুর্ঘটনারোধে সচেতনতারমূলক কার্যক্রম ও বছরের শেষে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ২০২২ সাল আমরা অতিবাহিত করেছি। আজ ২০২৩ সালের প্রথম দিনে আমরা জনসচেতনতামূলক কার্যক্রম দিয়ে শুরু করেছি এবং সেই সাথে দেশে শীতের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় জনজীবনে বেশ প্রভাব পড়েছে। নিম্নবিত্ত ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে দ্রুত এসব মানুষের পাশে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করবে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/77u2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন