মেকআপ ছাড়া ছবি দিয়ে কটাক্ষের শিকার মধুমিতা

- Advertisements -

নাসিম রুমি: কোনো দিন মধুমিতা সরকারের কোনো ছবি আলোচনায়, তো কোনোদিন তার অভিনয় নিয়ে বিতর্ক। মধুমিতা যেখানেই যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করতে ভোলেন না।

কয়েক দিন আগেই মধুমিতা গিয়েছিলেন অরুণাচল প্রদেশে শুটিং করতে। সেখানকার বেশ কিছু ছবি তিনি পোস্ট করেই চলেছেন। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হলো নায়িকাকে। কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী।

Advertisements

সোনালি রোদ এসে পড়েছে তার মুখে। বোঝা যাচ্ছে, মেকআপের লেশমাত্র নেই। ব্যস্‌, এই ছবি দেখতেই দর্শকের একাংশ ছেড়ে কথা বললেন না তাকে।

এক জন লিখেছেন, লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বিভৎস আরেক জন লিখেছেন, মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না!

আবার কেউ লিখেছেন, মুখে রং মেখে মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গিয়েছে।

Advertisements

তবে এ সব নেতিবাচক মন্তব্যের কোনো উত্তর দেননি মধুমিতা। কোনো দিনই এই ধরনের মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি। শোনা যাচ্ছে, খুব শিগগিরই একটি হিন্দি ছবির শুটিং শুরু করবেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7uj4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন