বিশ্বকাপে শুরুটা হয় দুর্দান্ত, প্রথম ম্যাচেই সার্বিয়ার রক্ষণে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন নেইমার। সেই ম্যাচ জয় দিয়ে শেষ করেছিল ব্রাজিল।
ইনজুরি থেকে ফিরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেই ছন্দ ছিলেন নেইমার। করেছেন গোলও। অবদান রেখেছেন বাকি গোলগুলোতেও। ম্যাচে ৪-০ ব্যবধানে জয় পেয়ে পরবর্তী পর্বে কোয়ালিফাই করেছে ব্রাজিল। নেইমার আশাবাদী সব পর্ব পেরিয়ে ব্রাজিল জয় করে নিবে ষষ্ঠ বিশ্বকাপ।
ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আরও এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমরা অবশ্য শিরোপাজয়ের স্বপ্ন দেখি। কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এটা আমাদের চতুর্থ ম্যাচ ছিল। বিশ্বকাপ জেতার জন্য আরও তিন ম্যাচ বাকি। ’
