সিরাজগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক আটক

- Advertisements -

সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরবাগদা গ্রামের নাসির উদ্দিনে ছেলে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক দয়াল কুমার স্থানীয়দের বরাত দিয়ে জানান, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন যাবত একই গ্রামের গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু গৃহবধূ তার কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় শুক্রবার রাত ১০টার দিকে ওই গৃহবধূ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে গেলে এ সুযোগে লম্পট রাজ্জাক গৃহবধূর ঘরে প্রবেশ করে।

Advertisements

পরবর্তীতে গৃহবধূ ঘরে প্রবেশ করা মাত্রই তার মুখ চেপে ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে গৃহবধূর চিৎকারে তার শ্বশুর ও প্রতিবেশীরা এসে গৃহবধূকে উদ্ধার করে এবং আব্দুর রাজ্জাককে আটক করে।

Advertisements

পরে থানায় সংবাদ দিলে পুলিশ তাকে আটকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। শনিবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9kmf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন