কলাপাড়ায় ট্রলারের ধাক্কায় সাগরে পড়ে জেলে নিখোজ, ২ঘন্টা পর মৃত লাশ উদ্ধার

- Advertisements -

কলাপাড়ায় বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে অন্য ট্রলারের ধাক্কায় সাগরে পড়ে মো: জাহিদুল ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার রাতে কুয়াকাটা থেকে অন্তত: ৯০ কিলোমিটার দূরবর্তী গভীরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, রবিবার সরোয়ার গাজীর মালিকানাধীন এফ,বি সরোয়ার নামে একটি ট্রলারে ১৫ জেলে নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যায় । রাত ৮টার দিকে চট্রগ্রাম থেকে আসা একটি ট্রলার ওই ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলার থেকে পড়ে জাহিদুল ইসলাম সাগরে তলিয়ে যায়।
অনেক খোঁজাখুজির দু’ঘন্টা পর অন্য জেলেরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার বাড়ী কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় ইউ,ডি মামলা হয়েছে ।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/a34c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন