সম্প্রতি জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে এলাকাবাসী ও সচেতন নাগরিকদের সাথে একাত্মতা প্রকাশ করে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মাদকবিরোধী পরিবারের আয়োজনে সুনামগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের গণমানুষের নেতা জনাব কয়ছর আহমেদ মহোদয় ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের হাতে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে উক্ত স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সচেতন মহল দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জগন্নাথপুর ও আশপাশের এলাকার সড়কগুলোকে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করার জোর দাবি জানান।
আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ।
