আমি কোহলিকে নেতৃত্ব থেকে সরাইনি: সৌরভ

- Advertisements -

নাসিম রুমি: অনেকেই মনে করেন তৎকালীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দিয়েছিলেন।

এ ব্যাপারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী একাধিকবার বলেছেন, আমি কোহলিকে নেতৃত্ব থেকে সরাইনি।

Advertisements

বেসরকারি একটি টিভি চ্যানেলের একটি কুইজ শো সঞ্চালনা করেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সেই অনুষ্ঠানে গতকাল পুনরায তিনি বলেন, ‘আমি বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরাইনি। বহুবার এটা বলেছি। সে টি-টোয়েন্টি ক্রিকেটে দলকে নেতৃত্ব দিতে রাজি ছিল না। তাই ও নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেয়।’

সৌরভ আরও বলেন, ‘আমি বলেছিলাম তাহলে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিতে। ভারতের সাদা আর লাল বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক করার কথা বলেছিলাম আমি।’

Advertisements

২০২১ সালের বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর এক মাস পর টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দেন কোহলি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dl0n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন