অহনার ‘অশান্তির সংসার’

- Advertisements -

গল্পের চারদিকে শুধু অশান্তি আর অশান্তি। যার মূল চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে পারিবারিক গল্পের নাটক ‘অশান্তির সংসার’। সম্প্রতি নাটকটি মুক্তি পেয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ। এটি শতভাগ নোয়াখালীর ভাষায় রচিত হয়েছে বলে জানান নির্মাতা। নাটকে অহনা রহমানের বিপরীতে আছেন রাশেদ সীমান্ত। দু’জন মূলত বরিশাল অঞ্চলের হলেও নোয়াখালীর ভাষায় দারুণ অভিনয় করেছেন। এমনটাই জানান নির্মাতা।

Advertisements

আরও জানান, এতে অহনা-সীমান্ত ছাড়া বকি সবাই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অভিনয়শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর ।

Advertisements

অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন আমিন আজাদ, রাসেল আর এস, ফরিদুল ইসলাম পাভেল, তানভীর রাহি, জিল্লু রহমান, অধরা নীহারিকাসহ অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lage
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন