ক্যান্সারে আক্রান্তের মাঝে অভিনয়ে ফিরছেন হিনা খান

- Advertisements -

নাসিম রুমি: ক্যান্সার আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান। কেমো চলাকালীন যন্ত্রণার কথা একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বার ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন এ অভিনেত্রী। তবে সব যন্ত্রণার মাঝেও কাজ করে যাচ্ছেন তিনি।

এবার ‘গৃহলক্ষ্মী’ নামে আসন্ন এক ওয়েব সিরিজের মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন করবেন হিনা খান।এই সিরিজে রয়েছে টিকে থাকার লড়াইয়ের কথা। হিনা ছাড়াও এতে অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।

Advertisements

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে হিনা জানিয়েছেন, শেষ ১৫-২০ দিনের সফর তার কাছে অত্যন্ত কঠিন ছিল। কতটা কঠিন, তার ব্যাখ্যা করে হিনা লিখেছেন, ‘শারীরিক এবং মানসিক ভাবে কঠিনতম প্রতিকূলতা আসবে জানতাম। প্রতিকূলতার মাঝেও আমি ঠিক করে নিয়েছিলাম যাই হোক না কেন, যত বড়ই প্রতিকূলতা হোক, তার মুখোমুখি দাঁড়াব।’

‘যে শারীরিক বাধা এবং যে মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা বলার মতো নয়। কিন্তু তার সামনে হেরে যাওয়ার কোনও প্রশ্নই ছিল না। তাই আমি লড়াই করেছি। আর এখনও করছি।’

Advertisements

কয়েক মাস আগে হিনা নিজেই জানিয়েছিলেন তিনি ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/owpr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন