নোবেলকে ‘জাতীয় বেদয়াদব’ বললেন রবি চৌধুরী

- Advertisements -

বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না গায়ক মাইনুল আহসান নোবেলের। ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন তিনি।

তবে ব্যক্তিগত জীবনে মাদক সেবন, স্ত্রীকে নির্যাতন, কনসার্টে মদ্যপ অবস্থায় ওঠার পাশাপাশি সিনিয়র গায়কদের নিয়ে ফেসবুকে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংবাদের শিরোনাম হয়েছেন বহুবার। খেটেছেন জেলও।

সম্প্রতি আবারও নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন নোবেল। তার বিরুদ্ধে জোর করে ধর্ষণের অভিযোগে তোলেন ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থী। এই অভিযোগের ভিত্তিতে গত ১৯ মে ডেমরা স্টাফ কোয়ারটারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisements

এবার নোবেলকে ‘জাতীয় বেদয়াদব’ বললেন দেশের নন্দিত গায়ক রবি চৌধুরী। গতকাল বুধবার জনপ্রিয় এই গায়ক তার ফেসবুকে ‘বেয়াদব’ শিরোনামের একটি গান শেয়ার করে লিখেছেন, ‘এই গানটি নোবেল গ্রেপ্তার হয়ে আবার প্রমাণিত হলো সত্যি সে জাতীয় বেয়াদব।’

রবি চৌধুরী আরও লিখেছেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না। তাদের গায়ে লাগবে এই গান। কিচ্ছু করার নেই। গায়ক-গায়িকা না হয়ে, সবাই শিল্পী হও।’

Advertisements

রবি তার শেয়ার করা গানের শুরুতে বলেন, ‘আমার এই গান আধুনিক জাতীয় বেয়াদবদের জন্য, যারা শিল্পী নামের কলঙ্ক’।

গানের কথাগুলো এমন- ‘কেউ কি আছেরে ভাই, গুরুর কাছে গান শিখতে চাই/ গান বাজনা শেখার সাথে আদব কায়দাও শেখা চাই।’ কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন রবি চৌধুরী নিজেই। সংগীত করেছেন অপু রায়হান। গানটি প্রকাশ হয় ২০২০ সালের জুনে রবি চৌধুরীর ইউটিউব চ্যানেলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zm5s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন