পানির গ্লাস নিয়ে রাশমিকা মান্দানার নাচ ভাইরাল

- Advertisements -

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাকে সবসময়ই হাসি খুশি দেখা যায়। সম্প্রতি আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা’ সিনেমাতে ছিলেন সপ্রতিভ। মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন এ নায়িকা। ভিডিওতে তাকে রান্না ঘরে পানির গ্লাস হাতে নিয়ে নাচ করতে দেখা গেছে। ভিডিওটি শেয়ার দিতেই ভাইরাল হয়েছে।

Advertisements

ভিডিওতে দেখা যায় ১৭ লাখেরও বেশি রিয়েক্ট পড়েছে। এতে এলি আভ্রাম মন্তব্য করেছেন, ‘তুমি কি সুন্দর’। আরেক ভক্ত লিখেছেন, ‘আপনি কিভাবে এতো হাসিখুশি থাকেন?’

ভিডিওতে রাশমিকা ডেনিম শর্টস এবং টপ পরেছেন। তাকে দেখতেও চমৎকার লাগছে।

কিছুদিন আগে গুজব ছিল যে অভিনেতা বিজয় দেভারকোন্ডা এবং রাশমিকা শিগগিরই বিয়ে করছেন। তারা দুই বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন। এটুকু সত্যি হলেও বিয়ের ব্যাপারটি নিতান্তই গুজব।

Advertisements

এদিকে রাশমিকা বলিউডে অভিষিক্ত হচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবি দিয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x4bw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন