ওমরাহ পালন করতে মক্কায় হিনা খান

- Advertisements -
শুরু হয়েছে রমজান। তাই রমজানের দিনগুলোতে প্রথম ওমরাহ পালনে সৌদি আরবে উড়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।

সঙ্গে রয়েছেন তাঁর মা এবং ভাই। সৌদি আরবে হিনা তাঁর হোটেল কক্ষ, সজ্জাও দেখিয়েছেন। ওমরাহ যাত্রায় গোটা শরীরে অভিনেত্রী ঢেকেছেন সাদা পোশাক। তাঁর মা এবং ভাইও একই পোশাকে সজ্জিত হয়েছেন। হোটেল কক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করে, অভিনেত্রী তাঁর ‘পর্যাপ্ত’ দৃষ্টিভঙ্গি শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

হিনা জানালেন, এমন একটা জায়গায় অনেকদিন ধরেই থাকার ইচ্ছা ছিল। হিনা শেয়ার করেছেন যে, তিনি কতটা উত্তেজিত সেখানে পৌঁছে তা বলে বোঝানো যাবেনা। একটি সাদা সালোয়ার স্যুটে নিজেকে মুড়িয়ে, মুখের চারপাশে দোপাট্টা সহ, অভিনেত্রীকে দারুণ দেখাচ্ছিল।

Advertisements

হিনাহোটেল রুম থেকে মক্কায় যাওয়ার একটি রিলও পোস্ট করে লিখেছেন, পয়লা ওমরাহ মুকাম্মাল আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন, জাজাকাল্লাহ।

Advertisements

ভক্তরাও তাঁর প্রতিটি ছবি, ভিডিওতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে খ্যাতি অর্জন করেন হিনা খান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6d9e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন