কেনো রাজনীতি ত্যাগ করেছিলেন অমিতাভ?

- Advertisements -

নাসিম রুমি: সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ১৯৮৪ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সে বছরই কংগ্রেসে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি। বিরোধী পক্ষকে বড় ব্যবধানে হারিয়েছিলেন বিগবি। কিন্তু সেই রাজনৈতিক জীবনের মেয়াদ বেশি দিনের ছিল না। কেন অল্প দিনেই রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ, কেবিসি ১৭-তে জানালেন অভিনেতা।

অমিতাভের নির্বাচনে বিপুল ভোটে জয়কে বলিউডেও সেই সময়ে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। কিন্তু ১৯৮৭ সালে আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল তার। সেই সময়ে রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন বলি শাহনেশাহ।

Advertisements

সম্প্রতি ‘কেবিসি ১৭’-তে কেন রাজনীতি ছেড়েছিলেন, তা নিয়ে মুখ খুলেছেন এ বর্ষীয়ান অভিনেতা। রাজনীতিকে ‘কঠিন কাজ’ বলে দাবি করেছেন তিনি। অমিতাভ বলেন, আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবেগপ্রবণ হয়ে। আমার জন্মস্থান হলো এলাহাবাদ। সেখানকার মানুষ আমাকে খুবই ভালোবাসতেন। আমি নির্বাচনে বিপুল ভোটে জিতেছিলাম।

তিনি বলেন, কিন্তু কিছু দিন রাজনীতিতে থেকেই বুঝেছিলাম— এ কাজটি বেশ কঠিন। অমিতাভ বলেন, কয়েক দিন পর থেকেই বুঝতে পারি, বেশ কঠিন বিষয় এটি। এদিক দেখতে হবে, ওদিক দেখতে হবে, এর কথা শুনতে হবে, উত্তর দিতে হবে— নানা বিষয় রয়েছে। খুব কঠিন।

Advertisements

তবে রাজনীতিতে ওই অল্প দিনের অভিজ্ঞতাতেই অমিতাভ বুঝেছিলেন, ভারতের প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাপন কেমন দেখেছিলেন তিনি। এ বর্ষীয়ান অভিনেতা বলেন, ওই দুটো বছর আমার জন্য খুব দামি। গ্রামের মানুষের জীবনটাকে কাছ থেকে দেখেছিলাম। নির্বাচনে নতুন কেউ লড়তে এলেই, ওরা অনেক সম্মান দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zkwx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন